প্রিন্ট এর তারিখঃ Mar 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 13, 2026 ইং
মানিকছড়িতে ট্রাকের ধাক্কায় পুলিশ দম্পতির শিশুপুত্র নিহত

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
খাগড়াছড়ির মানিকছড়ি সদরের মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় ট্রাকের ধাক্কায় মো. রাফি (৮) নামের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শিশুরটি মা রুজি আক্তার পুলিশের কনস্টেবল পদে মানিকছড়ি সার্কেল অফিসে কর্মরত এবং পিতা সানোয়ার হোসেন চট্টগ্রাম রেলওয়ে পুলিশের এএসআই পদে কর্মরত রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
নিহত রাফী মানিকছড়ির গিরিকলি কিন্ডারগার্টেন এন্ড পাবলিক স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শুক্রবার (১৩ মার্চ) দুপুরে মানিকছড়ি বাজারের পুরাতন উপজেলা সড়কের দিকে যাচ্ছিল একটি ট্রাক (চট্ট মেট্টো-ন-১২-০৫৫৮)। এমন সময় বিপরীত দিক থেকে আসা বাইসাইকেল চালক শিশু রাফীর সাথে ট্রাকের সংঘর্ষ ঘটে। এতে গুরুতর আহত হয় রাফী। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাক আটক করা হয়েছে। আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট